কালান্তর নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লি বিমানবন্দরে ২ ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদে ফিরে এসেছি: ডা. জাহেদ উর রহমান

দিল্লি বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা এবং পরবর্তীতে প্রবেশের অনুমতি পাওয়ার পরও ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসার কারণ খোলাসা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, এটি ছিল একটি তাৎক্ষণিক প্রতিবাদ।

আজ মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘আমি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম’: ঘটনাপ্রবাহ নিয়ে উপদেষ্টা বলেন, “আমি আমার জায়গা থেকে অল্প কথা বলি—আমি সেখানে ব্যক্তি হিসেবে যাইনি, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। আমার সঙ্গে সেখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো আমাদের ইনস্ট্যান্ট (তাৎক্ষণিক) একটি প্রতিবাদ করা দরকার। সেই কারণেই আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।”

দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না: গণমাধ্যমকে তিনি জানান, ভারতের এই ঘটনা থেকে সতর্ক হবেন, তবে এটি দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। মিডিয়াতে যা প্রকাশিত হয়েছে, ঘটনাগুলো ঠিক সেভাবেই ঘটেছে বলে তিনি নিশ্চিত করেন।

ঘটনার প্রেক্ষাপট: গত রবিবার ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট (আইওআর) এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে যোগ দিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। তার সফরের বিষয়টি অন্তত দুই দিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। এরপরও তাকে সেখানে আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়। যদিও পরবর্তীতে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে মর্যাদা রক্ষার খাতিরে তিনি তা প্রত্যাখ্যান করে ঢাকায় ফিরে আসেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০