আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সতী বিলে পৃথক দুটি পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। আজ সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে অবস্থিত ওই বিলে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে সতী বিল থেকে ২০টি নিষিদ্ধ ঘোষিত অবৈধ চায়না দুয়ারী জাল (যার দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার) এবং ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়। এছাড়া বিলে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টিকারী একটি অবৈধ বাঁধও অপসারণ করে মোবাইল কোর্ট।

ইউএনও-এর বক্তব্য: মোবাইল কোর্ট পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র। অভিযান শেষে তিনি জানান, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে।

উপস্থিত ব্যক্তিবর্গ: অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ্। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় হাতীবান্ধা থানা পুলিশের একটি টিম, স্থানীয় সংবাদকর্মীবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০