কালান্তর নিউজ ডেস্ক
৫ জুন ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার আকাশে ‘এই মেঘ এই রোদ’, আজ কি বৃষ্টি হবে?

টানা তিনদিনের তীব্র তাপপ্রবাহের পর অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীতে দেখা মিলেছে সামান্য বৃষ্টির। তবে তাতে গরমের তীব্রতা খুব একটা কমেনি। আজ শুক্রবার (৫ জুন) সকাল থেকেই ঢাকার আকাশে চলছে রোদ-মেঘের লুকোচুরি। কখনো মেঘলা আকাশ, আবার কখনো কড়া রোদ— এমন আবহাওয়ায় নগরবাসীর মনে একটাই প্রশ্ন, আজ কি বৃষ্টি হবে?

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ রাজধানীতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি কখন এবং কতটা হবে, তার ওপরই নির্ভর করছে গরম থেকে কতটা স্বস্তি মিলবে।

আজ সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, রাজধানীর আকাশে মেঘ জমেছে এবং বৃষ্টির সম্ভাবনাও আছে। দিনের বেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা কম হলেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দিনে যদি নাও হয়, রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি।

তিনি আরও জানান, দিনের বেলা বৃষ্টি হলেও পরে আবারও রোদ উঠতে পারে। তবে এই বৃষ্টির প্রভাবে চলমান তাপপ্রবাহের তীব্রতা অনেকটাই কমে আসবে।

হঠাৎ বৃষ্টি ও পূর্বাভাস জটিলতার কারণ:

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এখন দেশে মৌসুমি বায়ু পুরোপুরি চলে আসার সময় হয়েছে। এই সময়ে স্থানীয়ভাবে বায়ুমণ্ডলে প্রচুর মেঘ সৃষ্টি হয়, যার ফলে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় এবং আবার হঠাৎ করেই তা চলেও যায়। এই মেঘগুলো ভূপৃষ্ঠের অনেক নিচুতে অবস্থান করায় অনেক সময় সুনির্দিষ্টভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া বেশ জটিল হয়ে পড়ে।

রেকর্ড ভাঙা তাপপ্রবাহ ও গরমের দাপট:

গত বুধবার দেশের ৪৮টি জেলায় একযোগে তাপপ্রবাহ বয়ে গেছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ জেলায় তাপপ্রবাহের একটি রেকর্ড। সাধারণত মে মাসের শেষ দিকে দেশে বর্ষা বা মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেও এবার তা আসতে কিছুটা দেরি হচ্ছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজধানী ঢাকায় গতকাল তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি জুন মাসে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, চলতি মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

কবে নাগাদ মিলবে স্বস্তি?

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন থেকে চারদিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে স্বস্তির খবর হলো, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল শনিবার (৬ জুন) থেকেই দেশের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপফেক ও এআই অপব্যবহার: গুগল-মেটার বিরুদ্ধে মামলা করার অনুমতি পেলেন প্রীতি জিনতা

বি–আর পাওয়ারজেন লিমিটেডে ৩১ পদে নিয়োগ: সর্বোচ্চ বেতন ৭০,০০০ টাকা

ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, চুক্তি নিয়ে খামেনির ‘ভিন্ন মত’

মিঠাপুকুর মডেল মসজিদ থেকে প্রথমবারের মতো চিল্লার সফরে রওনা হলেন তাবলিগের সাথিরা

কেরানীগঞ্জে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের ‘শিক্ষক প্রশিক্ষণ ২০২৬’ সম্পন্ন

সুন্দরবনে বনদস্যু নির্মূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, অপরাধীদের কঠোর হুঁশিয়ারি মহাপরিচালকের

ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব!

বিদেশে ইরানের ১০০ বিলিয়ন ডলার জব্দ: কোন দেশে কত অর্থ আটকে আছে?

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুই ছেলে ও নিজ বাড়ির নামে ৩ ইউনিয়ন! ‘গণশুনানি’র কথা জানেন না সাধারণ মানুষ

নবনির্বাচিত কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনাকে শিরোমণি বাজার কমিটির শুভেচ্ছা

১০

গিলাতলায় প্রবীণ ব্যক্তিত্ব গাজী ইসরাইল হোসেনের জানাজা সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

১১

রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ক্ষোভ, হাফ-ভাড়ার দাবি শিক্ষার্থীদের

১২

সংখ্যালঘু সুরক্ষায় ৭ দফা দাবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা পূজা উদ্‌যাপন ফ্রন্টের

১৩

কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

১৪

কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের

১৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারে হামলা: বাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ

১৬

জনগণের টাকা পাচার হতে দেব না, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী

১৭

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির সভা: যানজট উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন ও বাল্যবিয়ে রোধে কঠোর নির্দেশ

১৮

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: কারখানা কর্তৃপক্ষের গাফিলতি ও নিরাপত্তা ত্রুটিতে শ্রমিকদের তোলপাড়

১৯

ফুলতলায় বাস-ট্যাংক লরি ও বিএল কলেজ বাসের ত্রিমুখী সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত অন্তত ২৫

২০