কালান্তর নিউজ ডেস্ক
১৯ মে ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মক্ষমতা, সামর্থ্য ও আধুনিক সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩০ হাজারে উন্নীত হচ্ছে জনবল, গজারিয়াতে হচ্ছে একাডেমি:

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমানে সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে, যা ক্রমবর্ধমান চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এই বিবেচনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফায়ার সার্ভিসের জন্য বিভিন্ন দূরদর্শী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।”

তিনি আরও জানান, দেশের ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সদস্য সংখ্যা ৩০ হাজারের অধিক করার লক্ষ্যে ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবটি সরকারের বিবেচনাধীন রয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের জন্য মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি’ স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

১ মে থেকে চালু হয়েছে ‘ই-ফায়ার লাইসেন্স’:

সেবা খাতের স্বচ্ছতা ও ডিজিটালাইজেশনের ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গত ১ মে (২০২৬) থেকে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই-ফায়ার লাইসেন্স’ প্রদানের কার্যক্রম সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে এখন ঘরে বসেই লাইসেন্সের আবেদন ও সংগ্রহ করা সম্ভব হচ্ছে।

অ্যাম্বুলেন্স ও ডুবুরি টিমের আধুনিকায়ন:

দুর্ঘটনা ও জরুরি চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে আরও ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া নৌযান দুর্ঘটনা ও নদীমাতৃক বাংলাদেশে উদ্ধার অভিযান জোরদার করতে ডুবুরিদের সক্ষমতা বাড়াতে ৭২টি নতুন পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যা বাস্তবায়িত হলে এই বাহিনীর জলভাগের উদ্ধার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

কর্মীদের জন্য বিশেষ ভাতার আশ্বাস:

বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সচেষ্ট থাকার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ফায়ার সার্ভিস সদস্যদের আবাসন সমস্যা দূর করতে ঢাকার মিরপুর ও সদরঘাটে ২টি বহুতল আবাসিক ভবন এবং মিরপুরে নতুন সদর দপ্তর ভবন নির্মাণের কাজ চলছে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে সুযোগ-সুবিধা আপগ্রেডেশনের পাশাপাশি ঝুঁকি বিবেচনায় কর্মীদের জন্য বিশেষ “ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতা” এবং ফ্রেশ মানি প্রদানের বিষয়টি পর্যালোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

উদ্বোধন ও পদক বিতরণ:

বক্তব্যের শুরুতে মন্ত্রী “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬”-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং নবীনদের পাসিং আউট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের পাসিং আউট প্যারেডে স্টেশন অফিসার, ফায়ারফাইটার, নার্সিং অ্যাটেনডেন্ট, ড্রাইভার ও ডুবুরিসহ মোট ২৩৪ জন সদস্য চূড়ান্ত প্রশিক্ষণ শেষে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বহুমাত্রিক ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিসের মোট ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় পদক তুলে দেন। পদকপ্রাপ্তদের মধ্যে ২০২৩ সালের ৩৪ জন এবং ২০২৪ সালের ৫০ জন কৃতিত্বপূর্ণ সদস্য রয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা; মক্কা-মিনার আকাশ-বাতাস ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত

ইসলামী ব্যাংকে বড় রদবদল: জুবায়দুর রহমানের পদত্যাগ, নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

রামিসা হত্যা মামলা: আসামি সোহেল ও স্ত্রীর পক্ষে লড়তে রাষ্ট্রীয় খরচে ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী নিয়োগ

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঈদের কেনাকাটা: ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৭টি স্মার্টফোন

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনসহ শায়খ আহমাদুল্লাহর একগুচ্ছ জরুরি প্রস্তাব

হামে প্রতিদিন গড় মৃত্যু ৭ জনের বেশি, ৫০০ ছাড়াল শিশু মৃত্যু

রামিসা হত্যা মামলা: সিআইডি’র ডিএনএ রিপোর্ট হস্তান্তর; রোববারই জমা হতে পারে চার্জশিট

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার তহবিল

আজ টিভিতে যা দেখবেন: ঢাকা প্রিমিয়ার লিগ ও জার্মান কাপের ফাইনাল

১০

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’: উর্বী

১১

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা; ফেসবুকে ‘প্লিজ সেভ আস’ পোস্ট ভাইরাল

১২

ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন আলেম মুফতি মুহিববুল্লা হিল বাকী

১৩

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

১৪

পল্লবীতে শিশু হত্যা: ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন এখন সময়ের দাবি

১৫

ব্যাংক এশিয়ায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি; ‘ট্রেইনি অফিসার’ পদে আবেদনের সুযোগ

১৬

ঈদের ছুটিতে জবি শিক্ষার্থীদের উচ্ছ্বাস; আসন পেতে ১২ ঘণ্টা আগেই ক্যাম্পাসে ভিড়

১৭

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা; ভোক্তার স্বার্থ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস বিইআরসির

১৮

শিশু ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

১৯

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি: সিইসি এ এম এম নাসির উদ্দিন

২০