কালান্তর নিউজ ডেস্ক
১৬ মে ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামি আদর্শের বিকল্প নেই: চরমোনাই পীর

একটি ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও বৈষম্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ ইসলামি মূল্যবোধ।

শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের আল ইসহাক অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত ‘মিট উইথ আওয়ার আমির’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবসমাজকে রক্ষার তাগিদ:

চরমোনাই পীর তাঁর বক্তব্যে তরুণদের নৈতিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “তরুণ সমাজ আজ বহুমুখী ষড়যন্ত্র ও অপসংস্কৃতির আগ্রাসনের মুখোমুখি। মাদক, সন্ত্রাস, অশ্লীলতা ও নৈতিক বিপর্যয় থেকে যুবসমাজকে রক্ষা করতে ইসলামি মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এখন সময়ের অনিবার্য দাবি।”

শিক্ষার্থীদের প্রতি আহ্বান:

দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে শিক্ষার্থীদের সত্য, ন্যায়, মানবতা ও আদর্শিক দায়িত্ববোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি। একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন।

ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মাদ জান্নাতুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০