কালান্তর নিউজ ডেস্ক
১১ মে ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে কোরবানির চামড়া সংগ্রহ করবে না কওমি মাদরাসা, সিন্ডিকেট ভাঙার দাবি

দেশীয় বাজারে চামড়ার ক্রমাগত দরপতন এবং বাণিজ্যিক সিন্ডিকেটের প্রতিবাদে এ বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে সিলেটের কওমি মাদরাসাগুলো। সোমবার (১১ মে) সিলেট বিভাগীয় কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের সদস্য সচিব মাওলানা মুস্তাক আহমদ খান লিখিত বক্তব্যে জানান, বর্তমানে চামড়া সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণ বাবদ যে ব্যয় হয়, চামড়া বিক্রি করে সেই টাকাও উঠে আসে না। ফলে এই কার্যক্রম এখন মাদরাসাগুলোর জন্য আর্থিক বোঝায় পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের অব্যবস্থাপনা এবং বর্তমান সময়েও কার্যকর পদক্ষেপের অভাবে চামড়া শিল্প ধসের মুখে পড়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, চামড়া খাতের সিন্ডিকেট না ভাঙলে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের হক আদায় সম্ভব নয়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সিলেট বিভাগে এই কর্মসূচি পালন করা হবে। তবে এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদরাসা নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বছীর সুনামগঞ্জী, মাওলানা আহমদ কবীর আমকুনী, মাওলানা ইউসুফ আহমদ খাদিমানীসহ সিলেটের শীর্ষস্থানীয় কওমি ওলামায়ে কেরাম।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০