কালান্তর নিউজ ডেস্ক
১১ মে ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একাধিক বিয়ে নিয়ে সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ রফিকুল ইসলাম মাদানীর

একাধিক বিয়ে নিয়ে সমালোচনাকারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া ভাষায় মন্তব্য করেছেন ইসলামি বক্তা ও মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম রফিকুল ইসলাম মাদানী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সমাজে একাধিক বিয়েকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে সমালোচকদের উদ্দেশে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

পোস্টে রফিকুল ইসলাম মাদানী বলেন, একাধিক বিয়ের খবর শুনে অনেকে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তিনি অভিযোগ করেন, সমাজে নৈতিক অবক্ষয় ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে একইভাবে অনেকে অবস্থান নেন না।

এছাড়া নিজের নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন এই ইসলামি বক্তা।

তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ তার বক্তব্যের পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ ভাষার ব্যবহারের সমালোচনা করছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০