সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘জাতীয় ছাত্রশক্তি’ খুলনা মহানগর শাখার সোনাডাঙ্গা থানার সংগঠক ফাহিম মিয়াকে সকল দায়িত্ব থেকে স্থায়ী অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৬) সংগঠনের উপ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয় স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং এর প্রেক্ষিতে পাঠানো কারণ দর্শানো নোটিশের কোনো সন্তোষজনক উত্তর না দেওয়ায় ফাহিম মিয়াকে ‘জাতীয় ছাত্রশক্তি’ খুলনা মহানগর ও সোনাডাঙ্গা থানা আহ্বায়ক কমিটির সকল দায়িত্ব হতে স্থায়ীভাবে অব্যাহতি ও বহিষ্কার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগরের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।