কালান্তর নিউজ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী ৭ নভেম্বর নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করছে জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি সংসদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপির। এ ছাড়া এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদারের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এমপি, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ এমপি।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম এবং নারীবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বিশেষ আলোচক হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি আহসান লাবিব এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাতের।

নবীনবরণ অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

কালান্তর নিউজ

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০