“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মো: আবদুল্লাহ হারুন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মিজ হুরে জান্নাত।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন জনসচেতনতা, চালকদের প্রশিক্ষণ, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ এবং পথচারীদের সচেতনতা। বিশেষ করে হেলমেট ব্যবহার, সিটবেল্ট, গতিসীমা মেনে চলা এবং মোবাইল ফোনে কথা বলে গাড়ি না চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন ও আনসার-ভিডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিএ, খুলনা।
এর আগে সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), খুলনা সার্কেলের আয়োজনে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিআরটিএ কর্মকর্তা, আনসার সদস্য, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার নিয়ে অংশ নেন।নিরাপদ সড়ক আন্দোলন খুলনা মহানগর ও জেলা, নিরাপদ সড়ক চাই মহানগর ও জেলা কমিটির কর্মকর্তা ও সদস্য।কালান্তর নিউজের পক্ষে রবিউল ইসলাম রবি মল্লিক প্রতিনিধিত্ব করেন।
ব্যানারে নিরাপদ সড়ক নিশ্চিতে ৮ দফা নির্দেশনা তুলে ধরা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ এর সড়ক দিবস পালিত হলেও এবার সরকারি ছুটি ও প্রশাসনিক কারণে খুলনায় ২৮ অক্টোবর আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হলো।