কালান্তর নিউজ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

 

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও অসহায় রোগীদের চলাচলের সুবিধার্থে সাতটি হুইলচেয়ার বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এসব হুইলচেয়ার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

উপকারভোগীদের মধ্যে রয়েছেন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শয্যাশায়ী রোগী মোছা. আম্বিয়া বেগম এবং প্রতিবন্ধী শিশু রাইহান মাহমুদসহ মোট সাতজন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, “মানুষ মানুষের জন্য -এই মানবিক মূল্যবোধকে ধারণ করেই আমাদের কাজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, অসহায় রোগী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

একটি হুইলচেয়ার কারও কাছে শুধু চলাচলের উপকরণ নয়, এটি তাঁর স্বাভাবিক জীবনযাপন, আত্মনির্ভরশীলতা ও পরিবারের ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।

রাজশাহী জেলা পরিষদ সব সময় অসহায় ও অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা আন্তরিক। সামর্থ্য ও সুযোগ অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

আমি আশা করি, এই হুইলচেয়ারগুলো উপকারভোগীদের দৈনন্দিন চলাফেরা সহজ করবে এবং তাঁদের জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার চৌধুরী,সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন মল্লিক, প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০