ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম বন্ধ ও সংগঠনটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (২৪ অক্টোবর) রাতে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাকসুদুল হকের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আহসানুল্লাহ, সাকিল খান, আব্দুল্লাহ, নাহিদ হৃদয়, পরান, রাকিব, রাফি সরকার, নাঈম, শরিফুল ও আব্দুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম বন্ধ এবং সংগঠনটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপও দাবি করেন তারা।
এ কর্মসূচির বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কালান্তর নিউজ