জরুরি বিজ্ঞপ্তি
সাংবাদিক জয়নাল আবেদীনের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আগামীকাল
সম্মানিত সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীনকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, বেলা ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটি এবং সীতাকুণ্ড, মীরসরাই ও ফটিকছড়ি উপজেলা কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উক্ত মানববন্ধন কর্মসূচি সফল করতে সংস্থার সকল শাখা ও বিভাগীয় কমিটির সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
কে এম রুবেল
সভাপতি
চট্টগ্রাম বিভাগীয় কমিটি
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা
মোবাইল: ০১৮৮২২৫০৮৭০