কালান্তর নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’র ছবি, ফেরত নেওয়া হচ্ছে ২০ লাখ বই

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে ‘প্রজ্ঞা’ বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ব্যবহারের ঘটনায় বইটির মুদ্রণ বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ইতোমধ্যে ছাপানো বইগুলো সংশোধন করে পুনর্মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করেছে সংস্থাটি।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ষষ্ঠ শ্রেণির আইসিটি বইটির প্রায় ২০ লাখ কপি মুদ্রণ শেষে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। এখন এসব বই ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ছবিটি নিয়ে আপত্তি ওঠার পর বইয়ের বিষয়বস্তু পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে ছবিটি ব্যবহারের পেছনের কারণ এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

এদিকে, ছাপানো প্রায় ২০ লাখ বই ফেরত আনা, সংশোধন এবং পুনর্মুদ্রণ করতে বিপুল অর্থ ব্যয়ের পাশাপাশি অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে। এতে আগামী শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রমেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সরকারের অঙ্গীকার অনুযায়ী, চলতি বছরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের সব পাঠ্যবই পৌঁছে দেওয়ার কথা। এমন পরিস্থিতিতে বই ফেরত নেওয়া ও পুনর্মুদ্রণের উদ্যোগ নির্ধারিত সময়ে বই বিতরণ সম্পন্ন করার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

কালান্তর নিউজ

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০