ইয়াছিন আলী, কয়রা (খুলনা) প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রায় সড়ক দুর্ঘটনায় আহত মুজাহিদের পাশে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন

কয়রায় স

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিল স্বেচ্ছাসেবী সংগঠনটি

খুলনার কয়রায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দিনমজুর মুজাহিদের চিকিৎসায় আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে সংগঠনটির পক্ষ থেকে মুজাহিদের ছোট ভাইয়ের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

মুজাহিদের বাড়ি খুলনার কয়রা উপজেলার মহারাজপুর এলাকায়। তিনি পেশায় একজন দিনমজুর। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাঁর মাথার খুলি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।

আর্থিক সংকটের কারণে পরিবারটি খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসা ও ওষুধের ব্যয়ভার।

এমন পরিস্থিতিতে মুজাহিদের পরিবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কাছে আবেদন জানায়। পরিবারের সেই আবেদনে সাড়া দিয়ে সংগঠনটির পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

সংগঠনটির সভাপতি আবুল বাশার সুমন বলেন, তাঁদের সংগঠন সদস্যদের মাসিক চাঁদার মাধ্যমে পরিচালিত হয়। এই অর্থ দিয়েই প্রতি মাসে বিভিন্ন ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কার্য বাস্তবায়ন কমিটির সেক্রেটারি জি এম ইয়াছিন আলী, সদস্য হাফেজ মো. আলমগীর হোসেন, মো. খোকন মোড়ল, মো. শাদাত মোল্লা ও হাফেজ মো. আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য।

মানবিক এ উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০