বিএনপির নেতাকর্মীরা সব ধর্মের মানুষের সঙ্গে এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, “বিএনপির নেতাকর্মীরা সব ধর্মের মানুষের সঙ্গে এক ও অভিন্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করে যাচ্ছেন।”
পরিদর্শনকালে মন্ত্রী ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী আরতি উপভোগ করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার হাতে শারদীয় শুভেচ্ছাস্বরূপ প্রীতি ফুলতোড়া তুলে দেন।
অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক মহাবীর পতি চন্দন, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী এবং কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক লিটনসহ কুমুদিনী পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।