গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ৩:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফর: পেশাদারিত্ব ও নিখুঁত নিরাপত্তায় দায়িত্ব পালন করল আরএমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দিনের রাজশাহী সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গতকাল ২০ অক্টোবর (মঙ্গলবার) রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীতে আগমন করেন। সফরসূচির শুরুতে তিনি ঐতিহ্যবাহী মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে তিনি মহানগরীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শাহমখদুম বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি অনুষ্ঠানস্থলে ছিল পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি। সফরের শুরু ও বিদায়লগ্নে বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ও বিদায় জানান আরএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

সফর চলাকালে আরএমপির পুলিশ কমিশনার নিজে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা, জনসমাগম ব্যবস্থাপনা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত পদক্ষেপগুলো তদারকি করেন। আরএমপির পাশাপাশি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অতিরিক্ত সদস্যসহ সকল পুলিশ সদস্য অত্যন্ত সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করায় রাষ্ট্রীয় এই সফরটি সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০