আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক: তাহসিনা রুশদী লুনা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, “আমি চাই, এ দেশে ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ না হোক। যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করবে। আপনারা নিজেদের সংখ্যালঘু মনে না করে এ দেশের সমান নাগরিক হিসেবে ভাবুন। নাগরিক হিসেবে আপনারা আমাদের মতোই সব মৌলিক অধিকার ভোগ করবেন।”

গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদী লুনা আরও বলেন, নাগরিক হিসেবে মৌলিক অধিকার ভোগের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সে বিষয়ে সব সময় সজাগ দৃষ্টি রাখা হবে। সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, “আপনাদের যেকোনো প্রয়োজন ও সুবিধা-অসুবিধায় আমাদের জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার।”

মন্দিরের রাস্তা সংস্কার প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ রাস্তাটির কিছু অংশের কাজ হলেও বাকি অংশ এখনো বাকি রয়েছে। দ্রুত আবেদন করা হলে বরাদ্দ পাওয়ার সাপেক্ষে বাকি কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি। এছাড়া, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বৃদ্ধি, বিশেষ খাদ্য বরাদ্দ বৃদ্ধি ও উপহার সামগ্রী বিতরণের জন্য বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেরিনা দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৩টায় সাদীপুর মৎস্যজীবী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে এমপি লুনার দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে তিনি বুরুঙ্গা, গোয়ালাবাজার কেন্দ্রীয় কালীমন্দির, তেরহাতী, তাজপুর রামকৃষ্ণ মিশন, রবিদাস মণ্ডপ, মাটিহানী ও কুরুয়া এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০