কালান্তর নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজার বরাদ্দের চালে পোকা, বিপাকে জৈন্তাপুরের ২১ মন্দির

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দ দেওয়া চালের মান নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। উপজেলার ২১টি পূজামণ্ডপের জন্য বরাদ্দ করা চাল নিম্নমানের ও পোকাযুক্ত বলে অভিযোগ তুলেছেন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপহার হিসেবে উপজেলার ২১টি পূজামণ্ডপে ৫৭০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

গত রোববার (১৮ অক্টোবর) উপজেলা খাদ্য অফিস থেকে চাল সংগ্রহ করতে গিয়ে মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বরাদ্দ পাওয়া মন্দির কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা।

তাঁদের অভিযোগ, সরবরাহ করা চালের মান অত্যন্ত নিম্নমানের, এতে পোকা রয়েছে এবং চালগুলো ২০২১ থেকে ২০২৪ সালের উৎপাদিত।

ধর্মীয় উৎসব উপলক্ষে বরাদ্দ দেওয়া এসব চাল ব্যবহারের উপযোগিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অভিযোগ রয়েছে, চালগুলো বিক্রির চেষ্টা করেও তাঁরা ব্যর্থ হয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট মন্দির কমিটিগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের দাবি, বরাদ্দ দেওয়া চালের মান যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ভুক্তভোগী মন্দির কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, অভিযোগ তদন্ত করে চালের মান যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০