কালান্তর নিউজ ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরলে পিনাক চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে ৪ হাজার সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ

দিনাজপুরের বিরলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় চার হাজার সনাতন ধর্মাবলম্বীর মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে উপজেলার ৯৮টি দুর্গাপূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকদের জন্য একই রঙের টি-শার্ট বিতরণ করা হয়,শনিবার সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, “প্রত্যেক মানুষ যেন ধর্মীয় উৎসবে নতুন কাপড় পরিধান করে আনন্দ অনুভব করতে পারেন, সে লক্ষ্যেই আমরা নতুন বস্ত্র দিচ্ছি। আমরা চাই, নিম্ন আয়ের মানুষও সমানভাবে উৎসবের আনন্দ উপভোগ করুন এবং উৎসবে অংশগ্রহণ করুন।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রতিনিধিদের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং মানুষের মুখে হাসি ফোটানোর বিষয়ে গুরুত্ব দিয়েছেন।

নির্বাচনের আগেও তিনি ব্যক্তিগত অর্থায়নে এলাকার মানুষের পাশে ছিলেন উল্লেখ করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

বক্তব্যে তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার।”

অনুষ্ঠানে বিরল উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার ও সহসভাপতি আসাদুল হক হীরা।

আয়োজক সূত্রে জানা যায়, বিরল উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় চার হাজার সনাতন ধর্মাবলম্বীর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি ৯৮টি দুর্গাপূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকদের জন্য একই রঙের টি-শার্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের বিরল উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকি ও ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক

আকতারুজ্জামান বাদল ও আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের স্থানীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০