কালান্তর নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগ, সমালোচনার মুখে যশোরের জামায়াত নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কবির বিন সামাদের নাম ঘোষণার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নিজের প্রতিষ্ঠিত ‘তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা’র এক সাবেক অফিস সহকারীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব ও বিয়ের প্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে।

অভিযোগকারী ওই নারী (ছদ্মনাম আসমা) জানান, তিনি ওই মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সময় কবির বিন সামাদ বিভিন্নভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন। আসমার দাবি, তিনি তখন বিবাহিত ছিলেন এবং তার স্বামী (যিনি একজন প্রবাসী) ও একটি সন্তান ছিল। বিষয়টি কবির বিন সামাদ জানতেন বলেও দাবি করেন তিনি।

আসমা আরও জানান, এ ঘটনার কারণে তার পারিবারিক জীবনে চরম অশান্তি সৃষ্টি হয় এবং সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল।

তবে অভিযোগের বিষয়ে কবির বিন সামাদ গণমাধ্যমের কাছে দাবি করেন, তিনি ওই নারীকে পছন্দ করতেন এবং তাকে ‘তালাকপ্রাপ্ত’ মনে করেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

অন্যদিকে, অভিযোগকারী নারী স্পষ্ট দাবি করেছেন, তিনি তখন তালাকপ্রাপ্ত ছিলেন না; বরং বিবাহিত ছিলেন এবং বিষয়টি অভিযুক্ত কবির বিন সামাদ পুরোপুরি অবগত ছিলেন।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল আলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বিবেচনার সময় বিষয়টি দলের জানা ছিল।

এদিকে, ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানতে যশোর জেলা জামায়াতের আমিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০