কালান্তর নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের লোগো পেল ট্রেডমার্ক স্বীকৃতি

দীর্ঘদিনের বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক “এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ”-এর অফিসিয়াল লোগো রেজিস্টার্ড ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয়েছে।

যথাযথ প্রক্রিয়া শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে এ নিবন্ধনের স্বীকৃতি পাওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

সংগঠনের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে দেওয়া এক প্রেস নোটে জানানো হয়, “এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ”-এর অফিসিয়াল লোগো এখন আইনগতভাবে স্বীকৃত ও সুরক্ষিত। ফলে সংগঠনের পরিচয় বহনকারী লোগোটির স্বত্ব সংরক্ষিত হয়েছে এবং অনুমোদন ছাড়া এর ব্যবহার প্রতিরোধে আইনগত সুরক্ষার সুযোগ তৈরি হয়েছে।

কার্যনির্বাহী পরিষদ জানায়, এই নিবন্ধন শুধু একটি লোগোর স্বীকৃতি নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের দীর্ঘদিনের বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।

এখন থেকে সংগঠনের অফিসিয়াল লোগোর সঙ্গে ® (Registered Trademark) চিহ্ন ব্যবহারের সুযোগ থাকবে।

এই অর্জনের পেছনে যারা দীর্ঘদিন আন্তরিকভাবে কাজ করেছেন এবং সংগঠনের কার্যক্রমে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কার্যনির্বাহী পরিষদ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “বন্ধুত্ব অটুট থাকুক, আমাদের ঐক্য চিরস্থায়ী হোক” এই প্রত্যয়কে সামনে রেখে ভবিষ্যতেও এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের কার্যক্রম আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়া হবে।

— কার্যনির্বাহী পরিষদ
এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ
নিবন্ধন নং: ঢ-০১০১২৫

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়-ঝরনা-লেক-সমুদ্র, প্রকৃতির অনন্য ঠিকানা মিরসরাই

১

ডুমুরিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১১৫ শিক্ষার্থী

২

ফুলতলায় ধান চাষে AWD প্রযুক্তির চমক

৩

সীমান্ত সুরক্ষা অক্ষুণ্ন রেখে দুর্গাপূজায় মোতায়েন ১০ হাজার বিজিবি

৪

ভেড়ামারায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

৫

কয়রায় হিন্দু সম্প্রদায়ের বিরোধ মেটালেন জামায়াত নেতা

৬

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

৭

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৮

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৯

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

১০

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

১১

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

১২

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

১৩

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

১৪

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

১৫

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১৭

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১৮

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৯

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

২০