বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান আবদুল মন্নান জানু।
সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় তাকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাসকের চেয়ারম্যান প্রভাতী রানী বিশ্বাস কবিতা।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব তুহিনুর রহমান নুরু হাজী, উপদেষ্টা জসিম সরদার, নির্বাহী পরিচালক মোতালেব খান, পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, পরিচালক (অর্থ) মনিমোহন বিশ্বাস, পরিচালক রফিক চিশতী, নুরে আলম, বাবুল সরদার, সন্তোষ চন্দ্র দাস, দ্বীন ইসলাম, ফারুক হোসেন, সোহরাব হোসেন, রাজিব, সেলিম মাইজভান্ডারী, ঝন্টু মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আবদুল মন্নান জানু মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামের মুছা হাজী মুন্সি বাড়ির মরহুম আবু তৈয়বের ছেলে। তিনি ২০১২ সাল থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর আবদুল মন্নান জানু মানবকল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দেশের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তিনি দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চান। এ কাজে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন