সাধন সাহা, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের ভোরের বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে সংঘটিত হামলায় গুরুতর আহত মো. ইকবাল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর রাতে দেবিদ্বারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
​নিহত ইকবাল খাগাতুয়া উত্তরপাড়ার বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভোরের বাজার এলাকায় ইকবালের ওপর হামলা চালানো হয়।

পূর্ববিরোধের জেরে এই হামলা হয় বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বাঞ্ছারামপুরে এবং পরে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​স্থানীয় কয়েকজনের অভিযোগ, একই গ্রামের আলম, হালিম ও সাদ্দাম এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, বুধবার ২৩ সেপ্টেম্বর সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

​ইকবালের মৃত্যুর পর থেকে এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম সংস্কারের অপেক্ষায়, নতুন টুর্নামেন্ট থেকেও বাদ পড়ল ভেন্যু

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেফতার, উপসহকারী প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি: ইতিহাসের সেই দিন

নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

সাগরে গভীর নিম্নচাপ, অন্ধ্র-উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে

সংসারে ঝামেলা এড়াতে চিনে নিন ‘মামা’স বয়’ স্বামীকে: লক্ষণ, সুবিধা ও অসুবিধা

ইউনিভার্স বস ক্রিস গেইল: ছক্কার রাজা থেকে টি-টোয়েন্টির কিংবদন্তি

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলা: আসামীদের পক্ষে দাঁড়াবেন না কোনো আইনজীবী

১০

মেটার নতুন এআই ‘মিউজ’: ফোনকল পরিচালনায় থাকছে মানুষ!

১১

তেঁতুলিয়ার শালবাহান তেলকূপ ৩৮ বছরেও পরিত্যক্ত, পুনঃঅনুসন্ধানের দাবি।

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আগামীকাল, পরশু নয়: সংশোধিত সূচি প্রকাশ

১৩

ভোলাহাটে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন, সরকারি অর্থের অনিয়ম ও জমি দখলের অভিযোগ

১৪

রামপাল-ময়নামতিতে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

১৫

মিরসরাইয়ে তিন শিক্ষকের অনন্য স্বীকৃতি, মনোনীত ‘গুণী শিক্ষক’

১৬

আইসিইউতে চিকিৎসাধীন মকবুলের মৃত্যু, জলঢাকায় মরদেহ আটকে বিক্ষোভ

১৭

তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল

১৮

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে এমপি নুরুল আমিন

১৯

নতুন কর্মপরিকল্পনায় মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, বৈদেশিক বাণিজ্যে নতুন সম্ভাবনা

২০