কালান্তর নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রসূতি নাজমা আক্তার গুরুতর অসুস্থ হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই ঘটনায় সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়ার বিরুদ্ধে।

অভিযুক্ত চিকিৎসক চৌদ্দগ্রাম হাইস্কুল রোডের আল-নূর হসপিটালের গাইনি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গর্ভধারণের পর থেকে নাজমা আক্তার ওই হাসপাতালের আরেক গাইনি চিকিৎসক ডা. আফরোজা হাশেম নুপুরের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন।

গত ২২ সেপ্টেম্বর পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং গর্ভের পানির সমস্যা রয়েছে বলে জানানো হয়। এ সময় সিজারিয়ান অপারেশনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে পরিবারের দাবি।

তবে পরিবারের অভিযোগ, ডা. খাইরাতুন হিসান কেয়া নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবের বিষয়ে আশ্বস্ত করে সিজার না করার পরামর্শ দেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত শনিবার গভীর রাতে নাজমার প্রসববেদনা শুরু হলে ডা. কেয়ার পরামর্শে ভোররাতে তাকে আল-নূর হসপিটালে ভর্তি করা হয়। তবে চিকিৎসক হাসপাতালে আসেন বেলা ১১টার পর। এরপর দীর্ঘ সময় নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়।

পরিবারের অভিযোগ, একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে নবজাতকের মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত জখম হয়। পরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদা সুলতানাকে ডেকে আনা হলে তিনি দ্রুত আইসিইউ সুবিধাসম্পন্ন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন বলে পরিবারের দাবি।

এরপরও নরমাল ডেলিভারির চেষ্টা চালিয়ে যাওয়া হয় এবং একপর্যায়ে নবজাতক জরায়ুমুখে আটকে মারা যায় বলে অভিযোগ পরিবারের। অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশনের মাধ্যমে মৃত নবজাতক প্রসব করানো হয়।

নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রসূতির স্বামী মোস্তাফিজুর রহমান চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া নিজের ফেসবুক আইডিতে সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

ওই পোস্টে তিনি সাংবাদিকদের কাছে চিকিৎসা নেওয়ার বিষয়ে কটাক্ষ করেন এবং রোগী দেখার ক্ষেত্রে নিজের কিছু শর্তের কথাও উল্লেখ করেন।

যোগাযোগ করা হলে ডা. খাইরাতুন হিসান কেয়া তার ফেসবুক পোস্টের সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন।

তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ এবং কারও চিকিৎসাগত অবহেলা ছিল কি না, তা নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০