রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ বছরেও ২২% ভৈরব সেতু, ফেরিতে লাখো মানুষ

খুলনার দৌলতপুর ও দিঘলিয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভৈরব নদের ওপর সেতু। ৬১৭ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩১৭ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালে। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পাঁচ বছরেও মূল সেতুর নির্মাণ অগ্রগতি মাত্র ২২ শতাংশ।

ফলে দুই পাড়ের লাখো মানুষকে এখনো ফেরিনির্ভর যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে নগর ঘাট ফেরিঘাটে দেখা যায়, মাত্র পাঁচ মিনিটের নদীপথ পাড়ি দিতে যানবাহন ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ট্রাক, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে ঘাটে। একটি ফেরি দিয়ে পারাপার চলায় প্রায়ই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

ফেরিঘাটে ভোগান্তি

এক ভ্যানচালক বলেন, ফেরিতে মালামাল নিয়ে নদী পার হতে অনেক সময় লাগে। বিশেষ করে মুমূর্ষু রোগী নিয়ে কেউ এলে দেরির কারণে বড় ধরনের সমস্যায় পড়তে হয়।

এক অটোচালক বলেন, ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হয়। সেতুটি চালু হলে এ দুর্ভোগ আর থাকবে না।

নকশা ও জমি অধিগ্রহণে জটিলতা

প্রকল্পসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নকশা পরিবর্তন ও জমি অধিগ্রহণের জটিলতার কারণে নির্মাণকাজে ধীরগতি তৈরি হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, নদীর ভেতরের অংশের ডিজাইন অনুমোদন না হওয়ায় ওপরের অংশের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। ডিজাইন অনুমোদন হলে দেড় বছরের মধ্যে সুপারস্ট্রাকচারের কাজ শেষ করা সম্ভব হবে।

সওজের বক্তব্য

সড়ক ও জনপথ বিভাগ, খুলনার নির্বাহী প্রকৌশলী মো. তালিমুল হক বলেন, জমি অধিগ্রহণের জটিলতা এবং ২০২৪ সালের পরিস্থিতির কারণে কাজ কিছুটা ধীর হয়ে যায়। তবে বর্তমানে কাজের গতি ভালো রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার আশা করছেন তারা।

মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে: এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। ডিজাইন পরিবর্তনের কাজ দ্রুত শেষ করে সেতুর নির্মাণকাজ আবারও পুরোদমে শুরু হবে। এ সেতু এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের দাবি, আর বিলম্ব না করে দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করা হোক। সেতুটি চালু হলে দৌলতপুর ও দিঘলিয়ার মানুষের দীর্ঘদিনের ফেরিনির্ভর যোগাযোগের অবসান ঘটার পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও গতি ফিরবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০