কালান্তর নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামীকে ‘আওয়ামী জামায়াত লীগ’ আখ্যা দিয়ে রাশেদ খানের ফেসবুক পোস্ট, তীব্র রাজনৈতিক তোলপাড়

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপি সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দলগুলোর অবস্থান নিয়ে এক অত্যন্ত বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামীর বর্তমান রাজনৈতিক কৌশল ও বক্তব্যকে একই কাতারে এনে দাবি করেছেন, বিএনপি সরকারের বিরুদ্ধে এই দুই দলের মাঠপর্যায়ের কর্মকৌশল হুবহু এক। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নতুন নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

গত সোমবার (২২ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশেদ খান এই বিস্ফোরক দাবি তোলেন।

ফেসবুক পোস্টের মূল বক্তব্য: রাশেদ খান তার পোস্টে লেখেন, “আওয়ামী লীগের ফেসবুক পেজ আর জামায়াতে ইসলামীর ফেসবুক পেজের দিকে তাকালে দেখি বিএনপি সরকারের বিরুদ্ধে একই রকম বক্তব্য। ছাত্রলীগ আর শিবিরেরও তাই। আর এ জন্যই বলি, আওয়ামী লীগের আর রাজনীতির প্রয়োজন নেই। সব জামায়াত এখন আওয়ামী লীগ হয়ে গেছে! থুক্কু! আওয়ামী লীগের চরিত্রে জামায়াত ফিরে এসেছে। বর্তমানে জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ হিসেবেও ডাকা যায়।” তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা এখন শেষ এবং সেই শূন্যস্থান দারুণভাবে জামায়াতে ইসলামী দখল করে নিয়েছে।

১৯৯৬ সালের আন্দোলনের প্রসঙ্গ ও যৌথ প্রতিরোধের ডাক: ফেসবুক পোস্টে রাশেদ খান জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, জামায়াত আরেকটি অনিবার্য গণঅভ্যুত্থানের জন্য ১৯৯৬ সালের মতো প্রস্তুতি নিতে বলেছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৬ সালেও আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিল। তার আশঙ্কা, খুব শীঘ্রই ‘আওয়ামী জামায়াত লীগ’ বিএনপির বিরুদ্ধে রাজপথে বড় ধরনের আন্দোলনে নামতে যাচ্ছে। তাই তিনি বাংলাদেশপন্থি সকল জনগণকে ‘আওয়ামী জামায়াত লীগ’-এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের থ্রেট শুধু আওয়ামী লীগ নয়, বরং সবচেয়ে বেশি থ্রেট আওয়ামী জামায়াত লীগ।”

রাজনৈতিক প্রতিক্রিয়া:

রাশেদ খানের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষ করে জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যকার আদর্শিক ও কৌশলগত সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই ‘আওয়ামী জামায়াত লীগ’ তত্ত্ব নতুন এক রাজনৈতিক বিতর্কের জন্ম দিল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ৪ খুন: ঘাতক অন্তরের লাশ নিতে চাইল না স্বজনরা, দূর সম্পর্কের ভাইয়ের কাছে হস্তান্তর

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন: ১৫ বছর পর লাগবে নতুন কার্ড, জেনে নিন ফি ও নিয়ম

দাওকান্দি সরকারি কলেজের প্রদর্শক আলোয়া খাতুন হীরার বরখাস্তাদেশ প্রত্যাহার

দৌলতপুরে পুলিশের সফল অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

গোবিপ্রবি সাহিত্য সংসদের ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’: আলোচনায় ‘মফস্বলি বৃত্তান্ত’

সাভারের হেমায়েতপুরে ২৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন

কালীগঞ্জে ফজলুল হক মিলনের উদ্যোগে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

শিরোমণি বাজারে ‘মেসার্স মডার্ন এন্টারপ্রাইজ এন্ড মডার্ন ডোর ও ফার্নিচার’-এর শুভ উদ্বোধন

খুলনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খানজাহান আলী শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

দিনাজপুরে বিজিবির বড় পদক্ষেপ: প্রায় ১১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

১১

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দালাল ও ঘুষ সিন্ডিকেটের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা

১২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: গুলিবিনিময়ের পর ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল আটক

১৩

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে ক্রেডিট জটিলতা: চরম ভোগান্তিতে সিএসই’র শিক্ষার্থীরা

১৪

ন্যায্য অধিকার না দিলে জনগণের সাথে থেকে লড়াইয়ের হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৫

দোহারে পবিত্র আশুরার তাৎপর্য ও কারবালার ইতিহাস নিয়ে আলোচনা সভা

১৬

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: মির্জা ফখরুল

১৭

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা

১৮

রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসাসহ আন্তর্জাতিক জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

সুন্দরবনে মধু আহরণ গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন: দস্যু আতঙ্ক ও জলবায়ু সংকটে বিপন্ন অর্থনীতি

২০