কালান্তর নিউজ ডেস্ক
১ অক্টোবর ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজারহাটে নিলামের গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে নিলামে পাওয়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদুল ইসলাম (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে রাজারহাট বাজারসংলগ্ন মেকুরটারী তেলীপাড়া এলাকায় তার শ্বশুর বাচ্চা মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, নিলামে পাওয়া একটি গাছ ইলেকট্রিক করাত দিয়ে কাটার সময় অসাবধানতাবশত গাছের পাশে থাকা বিদ্যুতের তার করাতের সঙ্গে জড়িয়ে যায়। এতে ফরিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০