কালান্তর নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সকল বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ সভার আয়োজন করা হয়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। এ সময় তাঁরা তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা, এলাকার সার্বিক উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও বক্তব্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান বীর মুক্তিযোদ্ধাদের দেশের ‘শ্রেষ্ঠ সন্তান’ হিসেবে অভিহিত করেন। তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণকর পদক্ষেপের কথা তুলে ধরেন। একই সঙ্গে নবীনগরের সামগ্রিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, দেশের বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় তাঁদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঘাদিয়া শ্রমিক দলের কাউন্সিলে বাবুল মিয়া সভাপতি, সাইদুল ইসলাম রানা যুগ্ম সভাপতি

১

ঈশ্বরগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১০

২

ছয় তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থী ইবনাতের আইসিইউতে মৃত্যু

৩

রোবোটিক সার্জারিতে নতুন অধ্যায়, প্রশিক্ষণ সম্পন্ন করলেন গাজী মিজান

৪

ন্যায্য বাজার বিডি’ সদস্য কার্ড নিয়ে প্রশ্ন, সরকারি অনুমোদনের তথ্য যাচাইয়ের দাবি

৫

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

মান্দায় ১১ উপজেলার সাংবাদিকদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

৮

অনলাইন জুয়া বিরোধী অভিযানে ঈশ্বরগঞ্জে যুবক গ্রেপ্তার

৯

তোলারাম কলেজের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্য, ইতালির রোমে যাচ্ছে ‘স্বাস্থ্য বন্ধু’

১০

মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি

১১

শ্রমিক জনতার দলের আত্মপ্রকাশ, ঘোষণা কেন্দ্রীয় কমিটি

১২

রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২

১৩

১০ টাকার টিকিটে হাজার টাকার পরীক্ষা: খুমেক হাসপাতালে ডায়াগনস্টিক বাণিজ্যের অভিযোগ

১৪

জৈন্তাপুর পৌরসভা ঘোষণার মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৫

সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক সভা

১৬

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত।

১৭

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

১৮

মীরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৯

‘শ্রমিক জনতার দল’-এর আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০