রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘শ্রমিক জনতার দল’-এর আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার, মর্যাদা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘শ্রমিক জনতার দল’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। একই সাথে দলটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দলটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা শ্রমজীবী মানুষের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে নতুন কর্মী-সমর্থকদের দলীয় কর্মকাণ্ডে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন দলের চেয়ারম্যান মো. শামীম কামাল, ভাইস চেয়ারম্যান আলিফ হোসেন, মহাসচিব মো. আশরাফ খান, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র জেল এহসান খান, সভাপতি আব্দুল বারেক এবং সাধারণ সম্পাদক বিপ্লব পারভেজ।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিক জনতার দল দেশের শ্রমজীবী মানুষের অধিকার, সামাজিক মর্যাদা, ন্যায্যতা ও সরাসরি রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে কাজ করবে। একই সাথে তাঁরা শ্রমিক সমাজকে কোনো বিভক্তিতে না গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আব্দুল বারেককে সভাপতি, বিপ্লব পারভেজকে সাধারণ সম্পাদক এবং মো. রনিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানানো হয়, নতুন এই কমিটির নেতৃত্বে সংগঠনটিকে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং শ্রমজীবী মানুষের নানা যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে মাঠপর্যায়ে সক্রিয় কর্মসূচি গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

১

মীরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

২

‘শ্রমিক জনতার দল’-এর আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৩

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

৪

খুলনায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

৫

১৫০ কিমি গতির আগুনের সামনে শান্ত এক দেয়াল, নাম তার রাহুল দ্রাবিড়

৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

৭

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

৮

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

৯

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান

১০

আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১১

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ

১২

বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, বেলাল মিয়ার ১ বছরের কারাদণ্ড

১৩

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ‎

১৪

খুলনার দাকোপে ভয়াবহ নদীভাঙন! তীররক্ষা দেয়াল নদীতে, ঝুঁকিতে চালনা-পোদ্দারগঞ্জের লাইফলাইন সড়ক।

১৫

সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার! বেগমগঞ্জের উপজেলা প্রকৌশলী বদলি, ২ কর্মকর্তাকে শোকজ

১৬

এনসিপি নেতার অবৈধ ওষুধ কারখানায় আবারো অভিযান: বিপুল কেমিক্যাল উদ্ধার, দায়িত্বপ্রাপ্তকে সাজা

১৭

১৭ বছরের অনাচারে চলচ্চিত্রশিল্প ধ্বংসের মুখে: রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

আপনার সন্তান কোথায় যায় খোঁজ রাখুন ।

১৯

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

২০