কালান্তর নিউজ ডেস্ক
৯ অক্টোবর ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যৌথভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ অক্টোবর) নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বাসার রোড এলাকার তরুণ সংঘ প্রাইমারি স্কুল মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষিত ৯০ দিনের ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অভিযানের সময় স্কুল মাঠের আশপাশে জমে থাকা পানি নিষ্কাশন এবং আগাছা পরিষ্কার করা হয়। এর মাধ্যমে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস ও ডেঙ্গুর ঝুঁকি কমানোর চেষ্টা করা হয়।

আয়োজকরা জানান, বসতবাড়ির আশপাশ, খোলা মাঠ, নালা ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, রাজশাহী নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও তাঁরা জানান।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত পথে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক বক্তব্য দিলেই চলবে না, বাস্তবেও মাঠপর্যায়ে কাজ করতে হবে। রাজশাহীর প্রতিটি ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।”

মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, “আমাদের এ উদ্যোগ এক দিনের জন্য নয়। নগরবাসীর উদ্দেশে আমরা বলতে চাই, আপনাদের বাড়ির আশপাশে কোথাও ময়লা-আবর্জনা, আগাছা কিংবা পানি জমে থাকতে দেখলে আমাদের জানান। আপনারা নিজেরা পরিষ্কার করতে না পারলে আমাদের খবর দিলে আমরা গিয়ে পরিষ্কার করে দেব।”

তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু এবং বোয়ালিয়া পূর্ব থানা এলাকার ছয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া যুবদল নেতা নয়ন, রিপন ও সুইট; বোয়ালিয়া পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা এবং ছাত্রদল নেতা হামজা, তোফা, ইফাদ, রিয়ান ও দুর্জয়সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০