কুড়িগ্রামের রাজারহাটে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ব্যাপারী, মো. আব্দুর রাজ্জাক ও মো. জাকির হোসেন খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর কুদ্দুস ও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন, উপজেলা কৃষকদলের সদস্যসচিব মো. আলমগীর হোসেন, উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, প্রেসক্লাব রাজারহাটের সাংগঠনিক সম্পাদক মো. আশাদুর রহমান শিমু এবং উপজেলা তাঁতিদলের সভাপতি মো. সাজু মিয়া।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন রাজারহাট উপজেলা যুবদলের সদস্যসচিব মো. নয়ন আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলালুজ্জামান হেলাল।
আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান খোকন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফান আরিফ। এ সময় সাংবাদিক, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করা, নতুন খেলোয়াড় তৈরি এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।