চট্টগ্রামের মিরসরাইয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে সফলতার জন্য শিক্ষাজীবন থেকেই দায়িত্বশীল ও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়।