কালান্তর নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, শ্লীলতাহানির মামলার এজাহারনামীয় আসামি, জনসাধারণের বিরক্তির কারণ হয়ে দাঁড়ানো ব্যক্তি এবং অনলাইন জুয়া আইনের মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক নির্দেশনায়, গৌরীপুর সার্কেলের দেবাশীষ কর্মকারের তত্ত্বাবধানে এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ১০ জনের মধ্যে রয়েছেন—
এজাহারনামীয় শ্লীলতাহানির মামলায় ১ জন
জিআর পরোয়ানামূলে ১ জন
জনসাধারণের বিরক্তির কারণ হওয়ায় ৬ জন
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১ জন
অনলাইন জুয়া আইনে ১ জন
অভিযান শেষে গ্রেপ্তার ১০ জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান চলমান থাকবে।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়দের পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঘাদিয়া শ্রমিক দলের কাউন্সিলে বাবুল মিয়া সভাপতি, সাইদুল ইসলাম রানা যুগ্ম সভাপতি

১

ঈশ্বরগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১০

২

ছয় তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থী ইবনাতের আইসিইউতে মৃত্যু

৩

রোবোটিক সার্জারিতে নতুন অধ্যায়, প্রশিক্ষণ সম্পন্ন করলেন গাজী মিজান

৪

ন্যায্য বাজার বিডি’ সদস্য কার্ড নিয়ে প্রশ্ন, সরকারি অনুমোদনের তথ্য যাচাইয়ের দাবি

৫

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

মান্দায় ১১ উপজেলার সাংবাদিকদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

৮

অনলাইন জুয়া বিরোধী অভিযানে ঈশ্বরগঞ্জে যুবক গ্রেপ্তার

৯

তোলারাম কলেজের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্য, ইতালির রোমে যাচ্ছে ‘স্বাস্থ্য বন্ধু’

১০

মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি

১১

শ্রমিক জনতার দলের আত্মপ্রকাশ, ঘোষণা কেন্দ্রীয় কমিটি

১২

রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২

১৩

১০ টাকার টিকিটে হাজার টাকার পরীক্ষা: খুমেক হাসপাতালে ডায়াগনস্টিক বাণিজ্যের অভিযোগ

১৪

জৈন্তাপুর পৌরসভা ঘোষণার মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৫

সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক সভা

১৬

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত।

১৭

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

১৮

মীরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৯

‘শ্রমিক জনতার দল’-এর আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০