কালান্তর নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের মাছুখালী নদী থেকে আব্দুল ওয়াহিদ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার দুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা তার মরদেহ দেখতে পান।
নিহত আব্দুল ওয়াহিদ উপজেলার সাদীপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের মৃত শমশুর উল্লাহর বড় ছেলে। স্থানীয়রা জানান, তিনি মানসিক প্রতিবন্ধী ও অত্যন্ত সহজ-সরল প্রকৃতির ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে আব্দুল ওয়াহিদ সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার নানার বাড়িতে যান। পরে রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নিখোঁজ হন।

পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার দুপুরে মাছুখালী নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলেরা পানিতে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে নিহতের মামাতো ভাই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল ওয়াহিদের বলে শনাক্ত করেন।

পরে স্থানীয়রা বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই এমদাদুর রহমান বলেন, ‘আব্দুল ওয়াহিদ মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি খুবই সহজ-সরল মানুষ ছিলেন। খছরুপুর বাজারে বিভিন্ন সময় ডং-তামাশা করে সময় কাটাতেন।

তার এভাবে চলে যাওয়া আমাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের।’
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ ।

শিক্ষার ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘের বৈশ্বিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব

বারইয়ারহাট কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ওসমানীনগরে নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়: মিরসরাই কলেজে নবীনদের বরণ

পুরাতন সাতক্ষীরা সড়ক যেন পুকুর! দৌলতপুর-আড়ংঘাটা বাইপাসে বছরের পর বছর ভোগান্তি, দায় কার?

ভোলাহাটে উন্নয়ন ও আইন প্রয়োগে উপজেলা প্রশাসনের তৎপরতা

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন

স্থানীয় নির্বাচন নিয়ে নতুন সময়সীমা, জানুয়ারিতে ভোটের পরিকল্পনা ইসির

সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি

১০

অসুস্থ অভিনেতা রিফাত চৌধুরীর পাশে চিত্রনায়ক জায়েদ খান, দিলেন আর্থিক সহায়তা

১১

ফুলবাড়ীগেট হাই ড্রেনে লাখ টাকার দখল-বাণিজ্য: সন্ত্রাসী নৈরাজ্যে জিম্মি অর্ধলক্ষ মানুষ

১২

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

১৩

শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান

১৪

বায়তুল মোকাররমে জমে উঠেছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

১৫

‘আপত্তিকর ভিডিও’ ফাঁসের পর বুড়িচংয়ে তোলপাড়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ৫ শিক্ষকের আবেদন

১৬

টিনএজ প্যারেন্টিং রোডম্যাপ: সন্তানের পরীক্ষা ভীতি ও ‘প্রকাস্টিনেশন’ মুক্তির কার্যকর কৌশল

১৭

মঘাদিয়ায় সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন তুহিনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

১৮

শিবসা পাড়ের ৬০ বছরের সংগ্রামের নাম ‘নলিয়ান স্কুল’

১৯

গোবিপ্রবিতে নবীনবরণ, পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর

২০