সালাহ উদ্দীন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

মীরসরাইয়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন ‘নবদিগন্ত মীরসরাই’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার খইয়াছরা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১২ নম্বর ও ১৫ নম্বর ইউনিয়নের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও বৃত্তি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি আলিফ হাসান মেহেরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নুরুল করিম এরফান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক শাহ্ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক প্রকৌশলী ওমর ফারুক, খইয়াছরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রবাল ভৌমিক, সহকারী শিক্ষক মো. রহিম উদ্দিন এবং সমাজসেবক সরোয়ার হোসেন জনি।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্বশীলতা অর্জন করতে হবে। নিজেদের সাফল্যের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের সভাপতি আলিফ হাসান মেহেরাজ বলেন, “মীরসরাইয়ের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুর পৌরসভা ঘোষণার মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১

সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক সভা

২

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত।

৩

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

৪

মীরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

৫

‘শ্রমিক জনতার দল’-এর আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৬

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

৭

খুলনায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

৮

১৫০ কিমি গতির আগুনের সামনে শান্ত এক দেয়াল, নাম তার রাহুল দ্রাবিড়

৯

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

১০

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

১১

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

১২

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান

১৩

আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৪

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ

১৫

বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, বেলাল মিয়ার ১ বছরের কারাদণ্ড

১৬

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ‎

১৭

খুলনার দাকোপে ভয়াবহ নদীভাঙন! তীররক্ষা দেয়াল নদীতে, ঝুঁকিতে চালনা-পোদ্দারগঞ্জের লাইফলাইন সড়ক।

১৮

সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার! বেগমগঞ্জের উপজেলা প্রকৌশলী বদলি, ২ কর্মকর্তাকে শোকজ

১৯

এনসিপি নেতার অবৈধ ওষুধ কারখানায় আবারো অভিযান: বিপুল কেমিক্যাল উদ্ধার, দায়িত্বপ্রাপ্তকে সাজা

২০