কালান্তর নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্থানীয় নির্বাচন নিয়ে নতুন সময়সীমা, জানুয়ারিতে ভোটের পরিকল্পনা ইসির

চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বাস্তবতা, আইন ও সংবিধান বিবেচনায় নিয়েই নির্বাচনের সময় নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না।

তাই পাবলিক পরীক্ষা শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।
তিনি জানান, নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নেওয়া হচ্ছে।

পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন হতে পারে, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের কোনো চাপের কারণে নয়, বরং বাস্তবতা, আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ ।

শিক্ষার ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘের বৈশ্বিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব

বারইয়ারহাট কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ওসমানীনগরে নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়: মিরসরাই কলেজে নবীনদের বরণ

পুরাতন সাতক্ষীরা সড়ক যেন পুকুর! দৌলতপুর-আড়ংঘাটা বাইপাসে বছরের পর বছর ভোগান্তি, দায় কার?

ভোলাহাটে উন্নয়ন ও আইন প্রয়োগে উপজেলা প্রশাসনের তৎপরতা

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন

স্থানীয় নির্বাচন নিয়ে নতুন সময়সীমা, জানুয়ারিতে ভোটের পরিকল্পনা ইসির

সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি

১০

অসুস্থ অভিনেতা রিফাত চৌধুরীর পাশে চিত্রনায়ক জায়েদ খান, দিলেন আর্থিক সহায়তা

১১

ফুলবাড়ীগেট হাই ড্রেনে লাখ টাকার দখল-বাণিজ্য: সন্ত্রাসী নৈরাজ্যে জিম্মি অর্ধলক্ষ মানুষ

১২

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

১৩

শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান

১৪

বায়তুল মোকাররমে জমে উঠেছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

১৫

‘আপত্তিকর ভিডিও’ ফাঁসের পর বুড়িচংয়ে তোলপাড়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ৫ শিক্ষকের আবেদন

১৬

টিনএজ প্যারেন্টিং রোডম্যাপ: সন্তানের পরীক্ষা ভীতি ও ‘প্রকাস্টিনেশন’ মুক্তির কার্যকর কৌশল

১৭

মঘাদিয়ায় সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন তুহিনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

১৮

শিবসা পাড়ের ৬০ বছরের সংগ্রামের নাম ‘নলিয়ান স্কুল’

১৯

গোবিপ্রবিতে নবীনবরণ, পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর

২০