ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২ অক্টোবর ২০২৬ রাত ৩টা ৪০ মিনিটের দিকে গৌরীপুর সার্কেলের নির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের তত্ত্বাবধানে ১১ নম্বর বড়হিত ইউনিয়নের পাইকুড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. আব্দুল মালেক (৫০) ও মো. হানিফ হোসাইন (২৯) নামে দুইজনকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।