ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) ময়মনসিংহের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং গৌরীপুর সার্কেলের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে সিআর সাজা পরোয়ানামূলে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক মামলায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন, সিআর পরোয়ানামূলে ১ জন এবং জিআর পরোয়ানামূলে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার ৬ আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।