কালান্তর নিউজ ডেস্ক
৯ অক্টোবর ২০২৬, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি তোলারাম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্যাম্পাসের সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ অক্টোবর শিক্ষক দিবস-২০২৬ উদ্‌যাপনের পাশাপাশি কলেজ প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় কলেজের কলা ভবনের পেছনে অবস্থিত বাগানে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি কলা ভবনের সামনেও নতুন বাগান তৈরি করা হয়েছে। ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যেন সারা বছর প্রত্যেকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও জোর দেন তিনি।

অধ্যক্ষ ও উপাধ্যক্ষ শিক্ষার্থীদের মধ্যে ‘One Child, One Tree’ কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ উদ্যোগ বাস্তবায়নে উৎসাহ দেন। তাঁরা বলেন, বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কার্যক্রম নয়; বরং পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আজিজুল্লাহ ‘সবুজে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানের গুরুত্ব তুলে ধরেন। তিনি সবুজ ও পরিবেশবান্ধব দেশ গঠনে বৃক্ষরোপণের তাৎপর্য ব্যাখ্যা করে শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক অধ্যাপক মানোয়ার হোসেন প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে এলে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

রোপিত গাছের পরিচর্যা ও তথ্য সংরক্ষণে উদ্যোগ

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কর্মসূচির আওতায় রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা, সংরক্ষণ ও সংশ্লিষ্ট তথ্য নথিবদ্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর মাধ্যমে গাছের পরিচর্যার অগ্রগতি পর্যবেক্ষণ, বৃক্ষের সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মসূচির বাস্তবায়নসংক্রান্ত তথ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কলেজ প্রশাসন জানায়, শিক্ষকদের তত্ত্বাবধানে কলেজের রোভার স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং রেঞ্জার ইউনিটের সদস্যরা রোপিত গাছের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব পালন করবেন। তাঁরা নিয়মিত গাছে পানি দেওয়া, গাছের সুরক্ষা নিশ্চিত করা এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণে ভূমিকা রাখবেন। পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও নথিবদ্ধ করা হবে।

কলেজ প্রশাসনের আশা, এ উদ্যোগের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে এক দিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ধারাবাহিক কার্যক্রমে পরিণত করা সম্ভব হবে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত অংশগ্রহণ আরও বাড়বে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০