কালান্তর নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলতলায় ধান চাষে AWD প্রযুক্তির চমক

খুলনার ফুলতলা উপজেলার রাড়ীপাড়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ফলিত গবেষণা বিভাগের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফুলতলা উপজেলা কার্যালয়ের সহযোগিতায় মাঠ দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মাঠ দিবসের মূল আকর্ষণ ছিল দক্ষিণাঞ্চলের উপযোগী লবণাক্ততা সহনশীল ধানের জাত এবং পানি সাশ্রয়ী আধুনিক সেচপ্রযুক্তি অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) পদ্ধতির প্রদর্শনী।

অনুষ্ঠানে রাড়ীপাড়ার মাঠে ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯ ও লবণাক্ততা সহনশীল ব্রি ধান-৪৭-এর পরীক্ষামূলক প্লট প্রদর্শন করা হয়। এসব প্লটে ধানের জাত, রোপণের তারিখ ও ফলনসংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

এডব্লিউডি পদ্ধতিতে জমিতে বিশেষ পাইপ স্থাপনের মাধ্যমে পানির স্তর পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এ পদ্ধতি ব্যবহারে সেচের পানি ও জ্বালানি সাশ্রয় করা সম্ভব। ফলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি পানির কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত কৃষি ও গবেষণা সংশ্লিষ্ট কর্মকর্তারা দক্ষিণাঞ্চলে লবণাক্ততা মোকাবিলায় উপযোগী ধানের জাত সম্প্রসারণ এবং পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। কৃষকদের এসব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উৎপাদন খরচ কমানো ও টেকসই ধান চাষে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

মাঠ দিবসে রাড়ীপাড়া, যুগিপোলসহ আশপাশের এলাকার শতাধিক কৃষক অংশ নেন। এ সময় কৃষক আল-আমিন ও জাহিদুল ইসলাম নতুন প্রযুক্তি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তাঁদের মতে, এ ধরনের প্রশিক্ষণ আধুনিক চাষাবাদ সম্পর্কে বাস্তব ধারণা পেতে সহায়তা করবে।

স্থানীয় কৃষকেরা নতুন জাত ও আধুনিক কৃষিপ্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের মাঠ দিবস আরও আয়োজনের দাবি জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১১৫ শিক্ষার্থী

১

ফুলতলায় ধান চাষে AWD প্রযুক্তির চমক

২

সীমান্ত সুরক্ষা অক্ষুণ্ন রেখে দুর্গাপূজায় মোতায়েন ১০ হাজার বিজিবি

৩

ভেড়ামারায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

৪

কয়রায় হিন্দু সম্প্রদায়ের বিরোধ মেটালেন জামায়াত নেতা

৫

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৭

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৮

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৯

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

১০

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

১১

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

১২

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

১৩

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

১৪

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১৬

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১৭

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৮

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৯

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

২০