কালান্তর নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ শহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের ফুলসাগর পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে লালমনিরহাট সদর এলাকার বাসিন্দা শহিদুলকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও বলেন, “ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরযোশরদী ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ ওবায়দুর রহমান

১

ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাগেশ্বরীতে প্রতিমা তৈরির স্থান পরিদর্শন

৩

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৪

বৈধ বালু বিক্রির ঘাটে চাঁদা দাবির অভিযোগ, হামলা-ভাঙচুর ও লুটপাট

৫

কাগজে-কলমে এনসিএলের সবচেয়ে শক্তিশালী দল খুলনা বিভাগ

৬

শিবগঞ্জে শিশু নাফিস অপহরণের ঘটনায় মানববন্ধন, কথিত মূলহোতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবি

৭

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, প্রতিকার চেয়ে এমপির কাছে এলাকাবাসী

৮

নওগাঁয় জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৯

রাজনৈতিক সমীকরণ: কাজী সাইমুম সিরাজ

১০

রাজশাহীতে ভয়াবহ হামলা: দোকানে আগুন, মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

১১

রাফিদ, রুয়েট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

১২

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৩

রাজশাহীতে জমে উঠেছে শুক্রবারের হলিডে মার্কেট

১৪

খুলনায় বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৫

আড়ংঘাটায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রবি মল্লিকের প্রচার কার্যক্রম শুরু

১৬

বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি

১৭

বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

১৮

মিরপুরে মধ্যরাতে গরীবের ক্লিনিক গুঁড়িয়ে দিলো সন্ত্রাসীরা, নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ

১৯

মিরসরাইয়ে নাসির কেমিক্যালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০