সদ্য প্রয়াত মিলন জোদ্দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খুলনার ডুমুরিয়ায় ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে রংপুর তরুণ সংঘ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে রুপরামপুর পল্লী উন্নয়ন সমবায় দলকে হারিয়ে জয় পেয়েছে কালীতলা শক্তি সংঘ।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে কালীতলা শক্তি সংঘ। দলের খেলোয়াড় জয়ন্ত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। পরে তাঁর হাতে পুরস্কার তুলে দেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব খান রাব্বি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব খান রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আব্দুস সালাম, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি নিতাই মণ্ডল, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের প্রকাশনা সম্পাদক সেলিম মোড়ল
ওলামা দলের সভাপতি শিমুল শেখ, রংপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. কবির উদ্দিন শেখ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উল্লাস বিশ্বাস, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি অপূর্ব মণ্ডল এবং রংপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ জান্নাতুল মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল।
বক্তারা তাঁদের বক্তব্যে সদ্য প্রয়াত মিলন জোদ্দারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তাঁরা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।