রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৮ অক্টোবর ২০২৬, ৩:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৮০ লাখ পেটে লাথি মেরে কি জ্যাম কমবে ঢাকার?

৭ দিন ধরে রিকশা নিয়ে রাস্তায় বের হতে পারেননি ঢাকার অটোচালক মোহাম্মদ সিরাজ। আর তাতেই শেরপুরে থাকা তাঁর পুরো পরিবারের না খেয়ে থাকার উপক্রম তৈরি হয়েছে! এটি কোনো সিনেমার নাটকীয় গল্প নয়, ঢাকার বুকে বেঁচে থাকার লড়াইয়ে থাকা এক সাধারণ মানুষের জীবনের নির্মম বাস্তব চিত্র। আর সিরাজের এই করুণ আকুতির ভেতরেই জড়িয়ে আছে দেশের প্রায় ৮০ লাখ পরিবারের আর্তনাদ।

আবেগপ্লুত কণ্ঠে সিরাজ বলছিলেন, “বাড়িতে টাকা পাঠাতে পারছি না। অনেক দেনা হয়ে গেছে। পোলার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এই অটো চালাইয়াই ৪ ডা ডালভাত খাইতে পারতাছি। এখন এই অটো বন্ধ হইয়া গেলে আমরা না খাইয়া থাকমু।”

সমস্যার মূলে হাত দিচ্ছে না কেউ

রাজধানীর যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের হাঁকডাক জোরদার হলেও আসল সত্য আড়ালেই থেকে যাচ্ছে। প্রশ্ন উঠছে—রাস্তায় হুট করে এত অটোরিকশা এলো কোথা থেকে?

পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে বর্তমানে প্রায় ৫০ থেকে ৮০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে, যার মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই চলে প্রায় ২০ লাখ। এসব যানবাহন তো আর আকাশ থেকে পড়েনি! চট্টগ্রাম পোর্ট দিয়ে চীন থেকে ব্যাটারি, মোটর ও কন্ট্রোলার আমদানি হচ্ছে প্রকাশ্যে। খুলনা, যশোর ও ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের কারখানায় প্রতিদিন হাজার হাজার অটোরিকশা তৈরি হচ্ছে এবং শোরুম থেকে লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে।

আমদানি, উৎপাদন ও শোরুমে বিক্রির সময় সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও বাণিজ্য মন্ত্রণালয়—সবার কাছেই এগুলো বৈধ। কিন্তু যখন সিরাজের মতো প্রান্তিক মানুষ ১ লাখ ১৫ হাজার টাকা ঋণ করে পেটের দায়ে সেই গাড়ি নিয়ে রাস্তায় নামেন, তখনই তিনি হয়ে যান ‘অবৈধ’।

বাজার বিশ্লেষক ও পথচারীদের মতে, এই নীতি অনেকটাই মাদক বিক্রির বিরুদ্ধে অভিযানে পাইকারি বিক্রেতাকে ছাড় দিয়ে কেবল খুচরা ক্রেতাকে ধরার মতো। মূল সাপ্লাই চেইন বা সরবরাহের উৎস বন্ধ না করে কেবল রাস্তায় দরিদ্র চালকদের ওপর কঠোর হয়ে কখনোই এ সমস্যার সমাধান সম্ভব নয়।

বিশেষজ্ঞরা যা বলছেন

পরিবহন ও শ্রম বিশেষজ্ঞদের মতে, বিকল্প কর্মসংস্থান বা সঠিক পরিকল্পনা ছাড়া হুট করে অটোরিকশা নিষিদ্ধ করা যৌক্তিক নয়।

১. পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদীউজ্জামান বলেন: “রাস্তার অটো একবারে বাতিল না করে মাত্র ২০-২৫ হাজার টাকা খরচে প্রযুক্তির মাধ্যমে এটাকে নিরাপদ করা সম্ভব। এলাকাভিত্তিক সংখ্যা নির্ধারণ করুন, নির্দিষ্ট জোন ভাগ করে দিন এবং চালকদের প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্সের আওতায় নিয়ে আসুন।”

২. শ্রম আইন বিশেষজ্ঞ সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানান: “সংবিধান অনুযায়ী কাজের অধিকার ও জীবনধারণের অধিকার মানুষের মৌলিক অধিকার। কোনো বিকল্প ব্যবস্থা না করে অটো নিষিদ্ধ করার সুযোগ নেই। এটি বন্ধ করলে চালকের জীবিকা, সন্তানের শিক্ষা ও পরিবারের চিকিৎসার মৌলিক অধিকার সরাসরি লঙ্ঘিত হয়।”

ফোনের ওপাশ থেকে সিরাজের ছোট ছেলে রায়হান যখন আকুতি জানিয়ে বলে—”আব্বু, আমার জন্য একটা খেলনা গাড়ি আনবা?”—তখন কেবল একটি খেলনা নয়, বরং একটি পরিবারের দুবেলা ডাল-ভাতের সংস্থানও আটকে থাকে সেই ব্যাটারি অটোরিকশার চাকার ওপর।

নীতি নির্ধারকদের কাছে এখন সাধারণ মানুষের বড় প্রশ্ন—সিরাজের মতো লাখো মানুষের রিকশা জব্দ করে কি সত্যিই শীতাতপ নিয়ন্ত্রিত প্রাইভেটকারের যানজট কমবে? নাকি মফস্বল থেকে আসা হাজারো পরিবার পথে বসবে? গাছের আগায় পানি না ঢেলে গোড়ায় হাত দেওয়া এবং আমদানির মূল উৎস নিয়ন্ত্রণ করাই এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০