কালান্তর নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি নির্দেশ মেনে দোকান ভাঙতে গিয়ে হামলার অভিযোগ, বুড়িচংয়ে মা-ছেলেকে পিটিয়ে জখম

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় সড়ক সম্প্রসারণের জন্য স্থাপনা সরানোর সময় মা ও ছেলেকে মারধর এবং মুঠোফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মো. রুবেল (জুয়েল) বাদী হয়ে মো. আউয়ালসহ চারজনের বিরুদ্ধে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সড়ক সম্প্রসারণের জন্য গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ময়নামতি এলাকার সড়কসংলগ্ন চিহ্নিত স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। ওই নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রুবেল ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের দোকানের চিহ্নিত অংশ সরানোর কাজ শুরু করেন।

অভিযোগে বলা হয়, এ সময় মো. আউয়াল, সুজন, জজ ও বাবুল মিয়াসহ কয়েকজন সেখানে এসে কাজে বাধা দেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রুবেল ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

রুবেলের অভিযোগ, হামলার সময় তাঁর মা ও তাঁকেও মারধর করা হয়। এ সময় তাঁর হাতে থাকা একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়। ফোনটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। যাওয়ার সময় তাঁদের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজ দিঘলিয়ার প্রত্যয়ে ইঞ্জিনিয়ার জাহিদের বৃক্ষ বিতরণ অব্যাহত

১

সরকারি নির্দেশ মেনে দোকান ভাঙতে গিয়ে হামলার অভিযোগ, বুড়িচংয়ে মা-ছেলেকে পিটিয়ে জখম

২

চরযোশরদী ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ ওবায়দুর রহমান

৩

ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাগেশ্বরীতে প্রতিমা তৈরির স্থান পরিদর্শন

৫

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৬

বৈধ বালু বিক্রির ঘাটে চাঁদা দাবির অভিযোগ, হামলা-ভাঙচুর ও লুটপাট

৭

কাগজে-কলমে এনসিএলের সবচেয়ে শক্তিশালী দল খুলনা বিভাগ

৮

শিবগঞ্জে শিশু নাফিস অপহরণের ঘটনায় মানববন্ধন, কথিত মূলহোতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবি

৯

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, প্রতিকার চেয়ে এমপির কাছে এলাকাবাসী

১০

নওগাঁয় জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

রাজনৈতিক সমীকরণ: কাজী সাইমুম সিরাজ

১২

রাজশাহীতে ভয়াবহ হামলা: দোকানে আগুন, মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

১৩

রাফিদ, রুয়েট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

১৪

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৫

রাজশাহীতে জমে উঠেছে শুক্রবারের হলিডে মার্কেট

১৬

খুলনায় বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৭

আড়ংঘাটায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রবি মল্লিকের প্রচার কার্যক্রম শুরু

১৮

বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি

১৯

বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

২০