ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ‎

‎
‎বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর ও চার্চে সংরক্ষিত মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চসংলগ্ন পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
‎
‎গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে।
‎পুলিশের ভাষ্য, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দায় থাকা একটি কাঁচের বক্স ভাঙচুর করেন ফায়জুল শেখ।

পরে ওই বক্সের ভেতরে রাখা মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেন তিনি।
‎‎ঘটনার পর চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন।
‎
‎মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযানে নামে। পরে ফায়জুল শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চার্চের পশ্চিম পাশের পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

‎পুলিশ জানিয়েছে, ফায়জুল শেখের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলাও রয়েছে। উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শ্রমিক জনতার দল’-এর আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

২

খুলনায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

৩

১৫০ কিমি গতির আগুনের সামনে শান্ত এক দেয়াল, নাম তার রাহুল দ্রাবিড়

৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

৫

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

৬

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

৭

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান

৮

আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৯

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ

১০

বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, বেলাল মিয়ার ১ বছরের কারাদণ্ড

১১

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ‎

১২

খুলনার দাকোপে ভয়াবহ নদীভাঙন! তীররক্ষা দেয়াল নদীতে, ঝুঁকিতে চালনা-পোদ্দারগঞ্জের লাইফলাইন সড়ক।

১৩

সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার! বেগমগঞ্জের উপজেলা প্রকৌশলী বদলি, ২ কর্মকর্তাকে শোকজ

১৪

এনসিপি নেতার অবৈধ ওষুধ কারখানায় আবারো অভিযান: বিপুল কেমিক্যাল উদ্ধার, দায়িত্বপ্রাপ্তকে সাজা

১৫

১৭ বছরের অনাচারে চলচ্চিত্রশিল্প ধ্বংসের মুখে: রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর হেলাল

১৬

আপনার সন্তান কোথায় যায় খোঁজ রাখুন ।

১৭

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বিপ্লব সরকার

১৯

শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ ।

২০