কালান্তর নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা মোস্তাক আহমদ খানের

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহাবস্থানের বার্তা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সিনিয়র সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ খান।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তাঁর বাসভবনে শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে দুর্গাপূজার আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।

সাক্ষাৎকালে মোস্তাক আহমদ খান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের দেশ। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সবাইকে আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ইউছুফ চৌধুরী, শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ননীগোপাল দাস, কাঙ্গাল দাস ও বজেন্দ্র দাস, পূজা উদযাপন কমিটির সহসভাপতি আশুতোষ দাশ, কোষাধ্যক্ষ মিন্টু দাস এবং সুনীল দাস, সুমন দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডীর ছন্দারিয়া গ্রামে অবস্থিত শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের বাড়িতে অবস্থিত এ সেবাশ্রমে পূজা উপলক্ষে ভক্ত-অনুরাগী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছে পূজা উদযাপন পরিষদ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১১৫ শিক্ষার্থী

১

ফুলতলায় ধান চাষে AWD প্রযুক্তির চমক

২

সীমান্ত সুরক্ষা অক্ষুণ্ন রেখে দুর্গাপূজায় মোতায়েন ১০ হাজার বিজিবি

৩

ভেড়ামারায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

৪

কয়রায় হিন্দু সম্প্রদায়ের বিরোধ মেটালেন জামায়াত নেতা

৫

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৭

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৮

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৯

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

১০

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

১১

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

১২

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

১৩

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

১৪

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১৬

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১৭

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৮

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৯

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

২০