কালান্তর নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি

চট্টগ্রামের মিরসরাইয়ে কদমতলা নুরিয়া হাফিজিয়া মাদরাসার  নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা দাখিল মাদরাসা সংলগ্ন একতলা বিশিষ্ট কদমতলা নুরিয়া হাফিজিয়া মাদরাসার ভবনটি সমাজসেবক আক্তারুজ্জামান কেনু মিয়ার অর্থায়নে নির্মাণ করা হয়।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা হাসানুজ্জামান সানির সার্বিক তত্বাবধানে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, ‘সমাজে যারা শিল্পপতি রয়েছে তারা জনকল্যাণে এগিয়ে আসা উচিত। শিল্পপতিরা জনকল্যাণে এগিয়ে আসলে দেশের উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে।

তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির কোন নেতাকর্মী যদি মনে করেন বিএনপি টাকা কামানোর মেশিন। তাহলে তাদের উদ্দেশ্যে বলবো বিএনপি টাকা কামানোর মেশিন নয়। বিএনপি গণমানুষের দল। ব্যক্তির উন্নয়ন নয় দেশ তথা দেশের উন্নয়নে কাজ করে বিএনপি। বিএনপিকে যারা টাকা কামানোর মেশিন চিন্তা করছেন তারা স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি-সন্ত্রাসী করতে পারবেন না।

সমাজসেবক আক্তারুজ্জামান কেনু মিয়ার সভাপতিত্বে ও মাস্টার মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়ংঘাটায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রবি মল্লিকের প্রচার কার্যক্রম শুরু

১

বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি

২

বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

৩

মিরপুরে মধ্যরাতে গরীবের ক্লিনিক গুঁড়িয়ে দিলো সন্ত্রাসীরা, নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ

৪

মিরসরাইয়ে নাসির কেমিক্যালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৫

ঈশ্বরগঞ্জ পৌরসভায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

৬

উন্নয়ন বাধাগ্রস্ত করলে কাউকেই ছাড় নয়: জৈন্তাপুর উপজেলা জাসাস সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি

৭

মঘাদিয়া শ্রমিক দলের কাউন্সিলে বাবুল মিয়া সভাপতি, সাইদুল ইসলাম রানা যুগ্ম সভাপতি

৮

ঈশ্বরগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১০

৯

ছয় তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থী ইবনাতের আইসিইউতে মৃত্যু

১০

রোবোটিক সার্জারিতে নতুন অধ্যায়, প্রশিক্ষণ সম্পন্ন করলেন গাজী মিজান

১১

ন্যায্য বাজার বিডি’ সদস্য কার্ড নিয়ে প্রশ্ন, সরকারি অনুমোদনের তথ্য যাচাইয়ের দাবি

১২

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

মান্দায় ১১ উপজেলার সাংবাদিকদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১৫

অনলাইন জুয়া বিরোধী অভিযানে ঈশ্বরগঞ্জে যুবক গ্রেপ্তার

১৬

তোলারাম কলেজের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্য, ইতালির রোমে যাচ্ছে ‘স্বাস্থ্য বন্ধু’

১৭

মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি

১৮

শ্রমিক জনতার দলের আত্মপ্রকাশ, ঘোষণা কেন্দ্রীয় কমিটি

১৯

রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২

২০