রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

খুলনায় আওয়ামী লীগের একটি মিছিল থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় মিছিলকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর এবং বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন বলেও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি বাসায় শুয়ে ছিলেন। বাইরে থেকে ২০-২৫ জনের একটি মিছিলের ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান।

এ সময় মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাসার ভেতরে প্রবেশের সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, মিছিলকারীরা তার বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হননি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “এ ধরনের একটি ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

১

Meine Erfahrung mit Boomerang Bet Casino: Was zählt für einen Spieler mit Ambitionen?

২

Vicibet Casino: marke gegen markt

৩

খুলনায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

৪

১৫০ কিমি গতির আগুনের সামনে শান্ত এক দেয়াল, নাম তার রাহুল দ্রাবিড়

৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

৬

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

৭

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

৮

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান

৯

আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১০

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ

১১

বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, বেলাল মিয়ার ১ বছরের কারাদণ্ড

১২

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ‎

১৩

খুলনার দাকোপে ভয়াবহ নদীভাঙন! তীররক্ষা দেয়াল নদীতে, ঝুঁকিতে চালনা-পোদ্দারগঞ্জের লাইফলাইন সড়ক।

১৪

সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার! বেগমগঞ্জের উপজেলা প্রকৌশলী বদলি, ২ কর্মকর্তাকে শোকজ

১৫

এনসিপি নেতার অবৈধ ওষুধ কারখানায় আবারো অভিযান: বিপুল কেমিক্যাল উদ্ধার, দায়িত্বপ্রাপ্তকে সাজা

১৬

১৭ বছরের অনাচারে চলচ্চিত্রশিল্প ধ্বংসের মুখে: রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

আপনার সন্তান কোথায় যায় খোঁজ রাখুন ।

১৮

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৯

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বিপ্লব সরকার

২০