সালাহউদ্দিন স্টাফ রিপোর্টার কালান্তর নিউজ
১৩ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্ত সুরক্ষা অক্ষুণ্ন রেখে দুর্গাপূজায় মোতায়েন ১০ হাজার বিজিবি

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে।

সোমবার (১২ অক্টোবর) রাতে বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে।

সম্ভাব্য ঝুঁকি আগেই চিহ্নিত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত টহল ও সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকায় বিজিবি মোতায়েন ও দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান আরও বলেন, দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ ঐতিহ্যের প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত সুরক্ষা অক্ষুণ্ন রেখে দুর্গাপূজায় মোতায়েন ১০ হাজার বিজিবি

১

ভেড়ামারায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

২

কয়রায় হিন্দু সম্প্রদায়ের বিরোধ মেটালেন জামায়াত নেতা

৩

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

৪

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৫

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৬

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৭

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৮

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৯

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

১০

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

১১

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

১২

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১৪

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১৫

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৬

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৭

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৮

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৯

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

২০